রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

খালেদা জিয়া বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা করাবেন না: কারা মহাপরিদর্শক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ৩৩৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

কারাগারে অসুস্থ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া রাজি না হওয়ায় আজও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হচ্ছে না বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন।

তিনি বলেন: আমরা খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে যেতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছিলাম। কিন্তু তিনি রাজি হননি। তিনি ইউনাইটেড হাসপাতাল ছাড়া অন্য কোথাও চিকিৎসা নিতে রাজি নন। তাই আজ তাকে হাসপাতালে নেয়া হচ্ছে না।

সেক্ষেত্রে আগামীকাল সরকারি ছুটি ঈদের আগে আর তাকে হাসপাতালে নেয়ার সম্ভাবনা আছে কিনা এমন এক প্রশ্নে কারা মহারিদর্শক বলেন: এ বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। উর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবেন।

ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়াকে চিকিৎসা দেয়া যেতে পারে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন: কারাবিধি অনুযায়ী আমরা সর্বোচ্চ বঙ্গবন্ধু মেডিকেলেই নিয়ে যেতে পারি। এর বাইরে হলে ওনারা যদি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দরখাস্ত করেন, তাহলে তা তারা ভেবে দেখতে পারেন।

মঙ্গলবার সকালে খালেদা জিয়াকে শাহবাগস্থ বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসার জন্য নেয়ার প্রস্তুতি হিসেবে বকশিবাজার এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগে সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশও।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451