শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘সরকার মেডিক্যাল শিক্ষাবোর্ড স্থাপনে আইন প্রণয়ন করছে’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ৩০১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

চিকিৎসা সেবায় সহযোগী কার্যক্রমে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে সরকার একটি শিক্ষাবোর্ড স্থাপন করতে সময়োপযোগী আইন প্রণয়নের কাজ চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের এম আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা সেবায় সহযোগী কার্যক্রমে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে এতোদিন ‘দ্য স্ট্যাট মেডিক্যাল ফ্যাকালটি অব বাংলাদেশ’ দেশের মেডিক্যাল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (এমএটিএস) এবং ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

মন্ত্রী বলেন, সরকার সময়োপযোগী একটি শিক্ষা বোর্ডের মাধ্যমে বর্ণিত শিক্ষাক্রম পরিচালনা করার জন্য একটি আইন প্রণয়ন কার্যক্রম প্রায় চূড়ান্ত করেছে। বাংলাদেশ এ্যালাইড হেলথ প্রফেশনাল শিক্ষা বোর্ড আইন-২০১৮ নামের আইনের খসড়াটি বর্তমানে প্রমিতকরণের লক্ষ্যে বাংলাভাষা বাস্তবায়ন কোষে পাঠানো হয়েছে।

প্রমিতকরণের পর আইনটি অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে বলেও জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451