সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিদেশিদের ডাকবেন না দেশের সমস্যায়: বিএনপিকে খাদ্যমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১১ জুন, ২০১৮
  • ২১১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচনে না আসলে বিএনপির আর কোনো অস্তিত্ব থাকবে না। আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। বিএনপির দাবি মানার কোনো সুযোগ নেই। আর আন্দোলনের নামে আাবার আগুন সন্ত্রাস শুরু করলে তাদের শায়েস্তা করার জন্য যুবলীগই যথেষ্ঠ।

আজ সোমবার মহানগর নাট্যমঞ্চে ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারামুক্তি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ভারতের কাছে ধরনা দিয়েছেন নির্বাচনে হস্তক্ষেপ করারর জন্য। দেশের কোনো সমস্যায় বিদেশিদের ডাকবেন না। তাহলে দেশের মান থাকে না। এটা যেন আপনাদের বোধে থাকে।

আইনি লড়াই ছাড়া বেগম জিয়াকে মুক্ত করার আর কোনো পথ নেই উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে আপনারা (বিএনপি) কোনো ধরনের রাজনীতি করার চেষ্টা করবেন না।

এতে আরো বক্তৃতা রাখেন, সাধারণ সম্পাদক মো হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451