সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রোজার শেষের দিকে জমে উঠেছে আশুলিয়ার ইফতার বাজার।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১১ জুন, ২০১৮
  • ২২৭ বার পড়া হয়েছে

 

ফরহাদ হোসেন,স্টাফ রির্পোটার।

বাংলাদেশের অন্যান্য স্থানের মত আশুলিয়ায় ও রোজার শেষের দিকে জমে উঠেছে ইফতার বাজার। আশুলিয়ার পলাশবাড়ী ও পল্লীবিদ্যুৎ এলাকায় প্রতিদিন বাহারী হরেক রকমের সুস্বাদু ইফতারির পসড়া নিয়ে বসে দোকানীরা।

পল্লীবিদ্যুৎ ঈদগাহ্ মাঠে একই জাইগায় রয়েছে,বিভিন্ন প্রকার লেবু,বেল,কাচাঁআম,পাকাআম,আপেল,আঙ্গুর,কমলা,কলা ও দই দিয়ে তৈরী লাচ্ছি ও শরবত।

অন্যদিকে রয়েছে বিভিন্ন প্রকার ডিমেরচপ,পিয়াজু,বেগুনী,ছোলা,ফ্রাইড চিকেন,নুডলস,নলী,হালিম ,ফুচকা,চটপটি ও তেহারী,খিচুরি ,বিরিয়ানী।

বিশেষ চাহিদা রয়েছে,গরু,খাশি ও মুরগী দিয়ে তৈরী হরেক রকমের কাবাব।

বিক্রেতারা বলেন,বেচাবিক্রি ভাল,ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমরা সবরকম ব্যবস্থা নিয়েছি।অন্যদিকে ক্রেতারা বলেন,দাম অন্য বছরের তুলনায় একটু বেশী,তবে সার্বিক ব্যবস্থাপনায় খুশি ক্রেতারা।

এখানে ইফতারি করতে প্রতিনিয়ত ভিড় জমায়,বিভিন্ন বয়সের মানুষ,অনেকে পরিবার,বন্ধু ও স্বজনদের নিয়ে আসেন ইফতারি করতে।এর বিশেষ কারন হচেছ, পূরাণ ঢাকার চকবাজারের অনেক কারিগর রয়েছেন এই ইফতারির বাজারে।

আগামীতে আশুলিয়ার ইফতার বাজার আরো বেশী উন্নত ও সমৃদ্ধ হবে এই আশাবাদ শিল্পাঞ্চলবাসীর।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451