শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ঈদের আগে মানবিক কারণে খালেদা জিয়াকে মুক্তি দিন, শত নাগরিক কমিটির বিবৃতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১০ জুন, ২০১৮
  • ২৬৮ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্কঃ-

আসন্ন ঈদের আগে আগেই অন্তত মানবিক কারণে হলেও কারাগারে অন্তরীণ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে আবেদন জানিয়েছে ‘শত নাগরিক জাতীয় কমিটি’ নামের একটি সংগঠন। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি এই আবেদন জানায়।

কমিটির জাহাঙ্গীর আলম মিন্টুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি, বেগম খালেদা জিয়া কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর ব্যক্তিগত চিকিৎসকগণ কারাগারে তাঁর সঙ্গে দেখা করার পর জানিয়েছেন, গত ৫ জুন তিনি মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে থাকবেন। সংবাদটি খুবই উদ্বেগজনক। বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে আমরা শঙ্কা বোধ করছি।

বিজ্ঞপ্তিতে খালেদা জিয়া অসুস্থ হওয়ায় কাল বিলম্ব না করে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা উন্নত চিকিৎসাসেবা  নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানায় শত নাগরিক জাতীয় কমিটি।

এ ছাড়া আসন্ন ঈদের আগেই মানবিক কারণে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানায় শত নাগরিক।

বিবৃতিতে শত নাগরিক জাতীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, ডা. জাফরুল্লা চৌধুরী, অধ্যাপক মাহাবুব উল্লাহ, অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী, অধ্যাপক মোস্তাহিদুর রহমান, আলমগীর মহিউদ্দিন, ডা. এম এ আজিজ, ড. রেজোয়ান সিদ্দিকী, অধ্যাপক জেড এন তাহমিদা খাতুন, ড. আক্তার হোসেন খান, ড. লুৎফর রহমান ও সদস্য সচিব আবদুল হাই শিকদারের নাম রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451