মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টির জয় নিশ্চিত – রোকন উদ্দিন বাবুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১০ জুন, ২০১৮
  • ৪৯৭ বার পড়া হয়েছে
হাসান মাহমুদ,
লালমনিরহাট প্রতিনিধি:
জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বাবুল বলেন, রংপুর সিটি ও সুন্দরগঞ্জের উপনির্বাচনে জাতীয় পার্টির জয় প্রমাণ করে যে অবাধ সুষ্ঠু, গ্রহণ যোগ্য ভোট হলে আগামী নির্বাচনে জাতীয় পার্টি সরকার গঠন করবে।
শনিবার(০৯ জুন)সন্ধ্যায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চামটাহাট মাঠে মদাতী ইউনিয়ন জাতীয় পার্টি’র আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স
বাবুল বলেন, লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের অতীত ঐতিহ্য ধরে রাখতে সবাইকে আরো সু-সংগঠিত হয়ে কাজ করতে হবে। এছাড়া আগামী নির্বাচনে অত্র অঞ্চলের প্রিয় ও শান্তির প্রতীক লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার জন্য উপস্থিত জনতার প্রতি দৃঢ় ভাবে আহবান জানান।
মদাতী ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ নাজির হোসেন আহমেদ, সম্পাদক বিধান চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান সবুজ, জাতীয় যুবসংহতির সভাপতি রফিকুল ইসলাম, মদাতী ইউনিয়ন জাতীয় যুবসংহতি’র সভাপতি শাহীনুর রহমান, ছাত্রসমাজের সভাপতি বিজয় রায় প্রমূখ

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451