বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম মেধার ফল প্রকাশ আজ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১০ জুন, ২০১৮
  • ৩০৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদনকারীদের প্রথম মেধার ফল প্রকাশ করা হবে আজ রবিবার। রাত ১২টার পর যে কোনো সময়ে এই ফল প্রকাশ করা হবে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির কর্মকর্তারা। এবার প্রথম দফায় প্রায় ১৩ লাখ শিক্ষার্থী আবেদন করেছেন ।
শিক্ষার্থীদের ফলাফল ভর্তির আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এসএমএসে একটি গোপনীয় পিন নম্বর দেওয়া হবে। যা ভর্তি নিশ্চয়নের জন্য সংরক্ষণ করতে হবে। এ ছাড়াও শিক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সন, রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ভর্তির ওয়েব সাইট www.xiclassadmission.gov.bd থেকে ফল জানতে পারবেন। এ ছাড়াও শিক্ষার্থীরা তাদের আবেদনকৃত কলেজের নোটিস বোর্ডেও ফলাফল দেখতে পারবেন।
আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক সাংবাদিকদের বলেন, ভর্তির ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ হয়েছে। রবিবার রাত ১২টা ০১ মিনিটের পর যেকোনো সময় ফল প্রকাশ করা হবে।
জানা যায়, প্রথম ধাপে মনোনীত শিক্ষার্থীদের আগামী ১১ জুন থেকে ১৮ জুন পছন্দের কলেজে ভর্তি নিশ্চয়ন করতে হবে। কোনো শিক্ষার্থী নিশ্চয়ন না করলে তার আবেদন বাতিল হয়ে যাবে। এছাড়া দ্বিতীয় ধাপের ফল ২১ জুন এবং তৃতীয় ধাপের ফল ২৫ জুন প্রকাশ করা হবে।
ই/ফ

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451