বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

উড়োজাহাজেও টিকেট সঙ্কট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৯ জুন, ২০১৮
  • ২১৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

ঈদের সময় বাস ও ট্রেনের টিকিট চরম সংকট থাকায় সাম্প্রতিক বছরগুলোতে ঈদ-যাত্রায় আকাশপথকে বেছে নিচ্ছেন সচ্ছল যাত্রীরা। বাড়তি এই চাহিদার অজুহাতে এরই মধ্যে বিমান ভাড়া কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সব বিমান পরিবহন সংস্থা। এয়ারলাইন্সগুলোর দাবি ৯০ শতাংশ টিকিট বুকড হয়ে গেছে। তবে, ট্যুর অপারেটরদের অভিযোগ, আসন ব্লক করে রাখায় যাত্রীদের বাড়তি দামে টিকিট কিনতে হচ্ছে। এদিকে অতিরিক্ত চাহিদা থাকায় ঈদে ঢাকা-চট্টগ্রামসহ বেশ কিছু রুটে অতিরিক্ত ফ্লাইট দিচ্ছে বিমান সংস্থাগুলো।

ঈদে বাড়ি যেতে সড়ক, রেল ও নৌপথে ভ্রমণে পোহাতে হয় নানা বিড়ম্বনা ও ভোগান্তি। তাই আরামদায়ক ভ্রমণের জন্য উচ্চ মধ্যবিত্ত ও বিত্তবানরা ছুটছেন বিমানের টিকিটের জন্য। তবে চাহিদার তুলনায় আসন কম থাকায় নিয়মিত ফ্লাইটের ৯০ ভাগ টিকিটই বিক্রি হয়ে গেছে রোজার শুরুতেই। এ অবস্থায় টিকিট মিললেও প্রতিটি রুটে ২ থেকে ৩ গুণ বেশি দাম দিতে হচ্ছে ভ্রমণ প্রত্যাশীদের।

টিকেট নিতা আসা একজন জানানা, সাধারণত এই টিকেটের দাম ২৫০০ টাকা। ওই টিকেটগুলো বিক্রি হয়ে গেছে। এছাড়াও যে ভাড়াটা অন্য সময়ে ৮০০০ টাকা ছিল, সেটা এখন ১২০০০ টাকা। এই জিনিসগুলো আমাদের জন্য সহনীয় নয়। বাংলাদেশে এয়ারলাইন্স গুলো সেবা দিচ্ছেন, না ব্যবসায় করছেন।

ট্যুর অপারেটরদের অভিযোগ, বাড়তি দামে টিকিট বিক্রির জন্য, এয়ারলাইসেন্সগুলো ঈদের আগে ও ছুটির পরের কয়েক দিনের অধিকাংশ আসন ব্লক করে রাখায় এই সংকট।

দি সিটি হলিডের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র দাশ বলেন, ঈদের সময়ে সব এয়ারলাইসেন্সগুলো একই নিয়মে চলে। তারা ব্লক আউট ডেট দিয়ে রাখে। ঈদের আগের তিনদিন, ঈদের পরের তিন দিন।

এয়ারলাইন্সের কর্মকর্তাদের দাবি, বাড়তি চাহিদা ও ফিরতি ফ্লাইটে আসন খালি থাকায় খরচ উঠাতে দাম বেশি রাখা হয়। তবে ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য উত্তর ও দক্ষিণ বঙ্গে অতিরিক্ত ফ্লাইট দিচ্ছে বাংলাদেশ বিমানসহ অন্যান্য এয়ারলাইন্স।

বাংলাদেশ এয়ারলাইন্সের শাকিল মেরাজ বলেন,  ঈদের টিকেটগুলো আমাদের অনেক আগেই শেষ হওয়ার পথে, যেকারণে চাহিদা বেশি থাকার কারণে দাম একটু বেশি দিতে হবে। এদিকে বাড়তি চাপ মোকাবেলায় করার জন্য চারটি অভ্যন্তরীণ ফ্লাইট চালু করেছি।

রিজেন্ট এয়ারওয়েজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বলেন, ঈদ করতে অনেক মানুষ বাড়ী যায়। কিন্তু ফিরতে ফ্লাইটে যাত্রী থাকেনা। সেক্ষেতে ফ্লাইট ওয়ানওয়ে হয়ে যায়, এই কারণে দাম বেড়েছে।

অভ্যন্তরীণ সাতটি রুটে বর্তমানে চারটি এয়ারলাইন্স গড়ে প্রতিদিন সাত হাজার যাত্রী পরিবহন করে। ঈদের সময় তা বেড়ে দাঁড়ায় দ্বিগুণ।

স/ন

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451