শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জি-৭ সম্মেলনে ‘একঘরে’ ডোনাল্ড ট্রাম্প

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৯ জুন, ২০১৮
  • ৩২৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ শুরু হয়েছে ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের সাতটি উন্নত অর্থনীতির দেশ নিয়ে গঠিত জোট গ্রুপ অব সেভেন বা জি-৭ সম্মেলন। অবধারিতভাবেই যুক্তরাষ্ট্র সংগঠনটির গুরুত্বপূর্ণ সদস্য। আর সেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি না অন্যদের কাছ থেকে প্রায় একঘরে হয়ে আছেন!

ক্রিমিয়া অধিগ্রহণের জন্য বহিষ্কৃত হওয়া রাশিয়াকে এই গ্রুপে আবারও অংশ নিতে আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তবে সরাসরি এই বিরোধিতা করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের যে সদস্যরা এবারের জি-৭ সম্মেলনে অংশ নিয়েছেন তাঁরা সবাই এর বিপক্ষে।

এ ছাড়া, ট্রাম্প প্রশাসনের আরোপ করা বাণিজ্য শুল্ক নিয়েও গতকাল শুক্রবারের বৈঠকে আলোচনা হয়েছে। কানাডা বলছে, ট্রাম্প আরোপিত বাণিজ্য শুল্ক ‘অবৈধ’। একইসঙ্গে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বাণিজ্য, জলবায়ু পরিবর্তন এবং ইরানকে একটি বিপদ হিসেবে চিহ্নিত করে ট্রাম্পকে সতর্ক করেছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য বিষয়ে একটি আলোচনায় অংশ নিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। প্রযুক্তিগত পর্যায়ের এই বৈঠকটি আগামী দুই সপ্তাহের মধ্যেই অনুষ্ঠিত হবে।

এমন পরিস্থিতে দুই দিনের জি সেভেন সম্মেলন শেষ হওয়ার আগেই সিঙ্গাপুরের দিকে রওনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে আরেক সম্মেলনে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করবেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451