শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লার দেবীদ্বারে ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত’ নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৯ জুন, ২০১৮
  • ৩২৫ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ কুমিল্লার দেবীদ্বার উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন। তার নাম সুমন (৩৫)। তিনি ১৫ মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে জেলার দেবীদ্বার-চান্দিনা সড়কের ছেচরা পুকুরিয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। নিহত সুমন উপজেলার কুরুইন গ্রামের বাসিন্দা।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান,  একদল ডাকাত ছেচরা পুকুরিয়া এলাকার রাস্তার মাথায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে ডাকাতদের আটকের চেষ্টা করে। এ সময় সশস্ত্র ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষায় ১৯টি শটগানের গুলি করে। উভয় পক্ষের গোলাগুলির সময় নিজেদের গুলিতেই ডাকাত সুমন গুরুতর আহত হন। পরে আহত ওই ডাকাত সদস্যকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, অভিযানের সময় থানার উপপরিদর্শক (এসআই) আসাদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) ইনতাজ ও কনস্টেবল মনির আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি কার্তুজ, একটি পাইপগান, কয়েকটি মুখোশ, ছুরি ও শাবল উদ্ধার করেছে। নিহত ডাকাত সুমনের বিরুদ্ধে দেবীদ্বার, চান্দিনা, দাউদকান্দি থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১৫টি মামলা রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451