বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডিএমপি’র তৎপরতায় রক্ষা পেল সাড়ে ১২ লক্ষ টাকা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৮ জুন, ২০১৮
  • ৫২০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

ভদ্রলোকের নাম মোঃ নেয়ামুল। কাজ করেন পলওয়েল সুপার মার্কেটের একটি দোকানের ম্যানেজার পদে। ৭ জুন, ২০১৮ বৃহস্পতিবার তিনি ওই দোকানের সাড়ে বার লক্ষ টাকা নিয়ে যাচ্ছিলেন ফকিরাপুলের সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার জন্য।

তখন সময় দুপুর পৌনে একটা। তার বহনকৃত রিক্সাটি টিএন্ডটি কলোনী মসজিদ গেট সংলগ্ন মিতালী রেন্ট-এ-কার এর সামনে আশা মাত্র কয়েকজন তার গতিরোধ করে চাকুদিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা রাখা ব্যাগটি নেওয়ার জন্য টানা হেঁচড়া শুরু করে।

অমনি চিৎকার চেঁচামেচি। রক্ষে, পাশেই ছিল সদা সর্বাদা তৎপর ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আশপাশ থেকেও ছুটে আসেন সাধারণ জনগণ। গ্রেফতার করা হয় দু’জনকে। তাদের একজনের নাম সুজিত হাওলাদার(২৩) ও অন্যজন রতন মাঝী(২১)। তাদের উভয়ের বাড়ি বরগুনায়। পুলিশ তাদের হেফাজত হতে একটি চাকু উদ্ধার করেছে। যার দৈর্ঘ্য প্রায় সাড়ে নয় ইঞ্চি।

এই ঘটনায় আরো কয়েক জন পালিয়ে যায়। যাদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে মতিঝিল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করা হয়েছে।

বিপুল পরিমাণ নগদ অর্থ বহণে পুলিশের সহায়তা নেওয়া যেতে পারে। নিতে পারেন ডিএমপি’র মানি এস্কর্ট সেবা। শুধুমাত্র পরিবহণের খরচ দিয়েই আপনি পেতে পারেন এই সেবা। সহায়তা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হলো।

কন্ট্রোলরুমের নম্বরসমূহ নিম্নরূপ :
ফোন : ৯৫৫৯৯৩৩, ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০, ০১৭১৩-৩৯৮৩১১

 

 

সুত্র, ডিএমপি নিউজ


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451