বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লক্ষ্মীপুরে শিক্ষকের দাবিতে ঘন্টা ব্যাপী ঢাকা-রায়পুর মহাসড়ক অবরোধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৪ আগস্ট, ২০১৬
  • ৩৬৮ বার পড়া হয়েছে

লক্ষীপুর প্রতিনিধি: : লক্ষ্মীপুরে শিক্ষকের দাবিতে ঘন্টা ব্যাপী ঢাকা-রায়পুর মহাসড়ক অবরোধ করেছেন সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। আজ রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এসময় বিক্ষুব্দ শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে।

পরে অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) জুনায়েত কাউসার, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু ও জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। জানা যায়, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে ইংরেজি, পদার্থ বিজ্ঞান, রসায়ন, হিসাব বিজ্ঞান, গণিতসহ প্রায় ৯টি বিষয়ের শিক্ষক নেই এতে শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান জানান, দীর্ঘদিন শিক্ষক সংকটের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোন লাভ হয়নি। কলেজে শিক্ষকের ২৯ জন শিক্ষকের কথা থাকলে মাত্র আট জন দিয়ে কোন মতে চলছে শিক্ষার্থীদের পাঠদান। শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের ক্লাস নেওয়া যাচ্ছে না। এতে শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451