বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রৌমারীতে কলেজ শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩ জুন, ২০১৮
  • ২৭৮ বার পড়া হয়েছে

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি: 
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় যাদুরচর ডিগ্রি কলেজের
প্রভাষক মো. রফিকুল ইসলাম এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ,
হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন
অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে উপজেলা বে-সরকারী শিক্ষক কর্মচারী ফোরাম ও
রৌমারী শিক্ষক পরিষদের উদ্যোগে রৌমারী উপজেলা প্রশাসনের
সামনে ডিসি রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয়
স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক,
রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেত্রীবৃন্দসহ
সকল শ্রেণি পেশার মানুষ।
মাবনবন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বে-সরকারী শিক্ষক কর্মচারী
ফোরাম সভাপতি সহকারী অধ্যাপক আব্দুস সামাদ খান, সাধারণ
সম্পাদক প্রভাষক আকতার হোসেন, রৌমারী শিক্ষক পরিষদের
সভাপতি প্রভাষক এরশাদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক
একরামুল হক, সহ-সভাপতি প্রভাষক মাইদুল ইসলাম, রৌমারী
কারিগরি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ
আলী, যাদুরচর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম,
সহকারী অধ্যাপক শাহজাহান সিরাজী প্রমূখ।
পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারাষ্ট্র মন্ত্রী বরাবরে
স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য ২৫মে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নাউবাড়ি কান্দা
গ্রামের নজরুল ইসলামের পুত্র প্রভাষক রফিকুল ইসলামকে জমিজমা
সংক্রান্ত বিরোধের জেরধরে সাদেক আলীসহ তার সন্ত্রাসী বাহিনী
হত্যার উদ্দেশ্যে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারীভাবে কুপিয়ে
গুরুতর আহত করে। এবিষয়ে রৌমারী থানায় মামলা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে দুইজনকে গ্রেফতার করলেও মুল আসামী ধরা
ছুয়ার বাহিরে রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451