শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

২০১৮-১৯ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু ৫ জুন মঙ্গলবার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩ জুন, ২০১৮
  • ৫১৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন ২০১৮ আগামী ৫ জুন মঙ্গলবার সকাল ১১টায় শুরু হচ্ছে।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৬ মে সংসদের এই ২১তম অধিবেশন আহ্বান করেন।

এই অধিবেশনে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ এবং পাস করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বাজেট পেশ করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ অধিবেশন দীর্ঘ হবে। আগামী ৭ জুন পরবর্তী অর্থ বছরের বাজেট পেশ করার কথা রয়েছে।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, বাজেট অধিবেশনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এর অংশ হিসাবে বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের বাজেট সম্পর্কে আলোচনায় সহযোগিতা প্রদানের জন্য আগামীকাল ৪ জুন থেকে বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক চালু হচ্ছে। জাতীয় সংসদ সচিবালয়ের আয়োজনে এবং বাজেট এ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট (বিএএমইউ) এর সহযোগিতায় সংসদ ভবনের উত্তর-পূর্ব ব্লকের ৩য় লেভেলে অবস্থিত নোটিশ অফিসের সামনে এই ডেস্ক চালু করা হচ্ছে।

এই অধিবেশনে বাজেট পেশ ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে। তবে আগামী ৫ জুন সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ নির্ধারণ করা হবে।

এর আগে দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন গত ৮ এপ্রিল শুরু হয়ে ১২ এপ্রিল শেষ হয়। মোট ৫ কার্যদিবসের এই অধিবেশনে ৫টি সরকারি বিল পাস হয়। অধিবেশনের শেষ কার্য দিবসে জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরনের যোগ্যতা অর্জনের ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জনগণকে ধন্যাবাদ জানিয়ে ১৪৭(১) বিধিতে আনীত প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451