রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

”তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার”

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩ জুন, ২০১৮
  • ২৯৪ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাদকবিরোধী অভিযানে কক্সবাজারের টেকনাফে নিহত পৌর কাউন্সিলর একরাম যদি নির্দোষ প্রমাণিত হন, তাহলে তাঁকে যারা দোষী সাব্যস্ত করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ রোববার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘যদি এটা তদন্তে প্রমাণিত হয় যে একরাম নির্দোষ, তাহলে তাঁকে দোষী যারা সাব্যস্ত করেছে, তারাই দোষী হিসেবে সাব্যস্ত হবে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।’

এ সময় বিএনপিতেও কোনো মাদকের গডফাদার আছে কি না, তা খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সংসদ সদস্য আবদুর রহমান বদি সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বদির মতো আরো কত বদি এ দেশে আছে। বদি মাদকের গডফাদার, আপনি কি সরাসরি এভাবে কথা বলতে পারেন? প্রমাণ কী? প্রমাণিত হলে বদিকেও ছাড় দেওয়া হবে না।’

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) দাবি, গত ২৬ মে দিবাগত রাতে টেকনাফের বাহারছড়ার নোয়াখালীয়াপাড়া সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে ‘বন্দুকযুদ্ধে’ পৌর কাউন্সিলর একরামুল হক নিহত হন। র‍্যাবের আরো দাবি, তিনি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

তবে শুরু থেকেই এর প্রতিবাদ জানিয়ে আসছিলেন নিহত কাউন্সিলর একরামুলের পরিবারের সদস্যরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451