শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কালীগঞ্জে ইয়াবাসহ আটক-২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩ জুন, ২০১৮
  • ২৭৫ বার পড়া হয়েছে
হাসান মাহমুদ ,
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ২০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
এর আগে রবিবার ভোর রাতে উপজেলার তেতুলিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার তেতুলিয়া গ্রামের শহিদুল ইসলামের পুত্র লাল মিয়া(২৫) ও জেলার আদিতমারী উপজেলার পলাশী এলাকার মুকুল হোসেনের পুত্র লেমন(২০)।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন জানান, গোপন সংবাদরে ভিত্তিতে উপজেলার তেতুলিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় লাল মিয়া ও লেমনকে আটক করে তাদের শরীরে তল্লাশী চালিয়ে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451