রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

স্বাধীনতার চেতনায় ফুটবলে নবজোয়ার আনুন : তথ্যমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২ জুন, ২০১৮
  • ২৯৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘দেশের ইতিহাস ও স্বাধীনতার সাথে ফুটবল ক্রীড়াঙ্গন একাত্ম হয়ে মিশে রয়েছে। একাত্তরে স্বাধীন বাংলা ফুটবল দল ভারতে ম্যাচ খেলে মুক্তিযুদ্ধে অর্থযোগান দিয়েছিল। স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়েই আমাদের ফুটবলে নতুন করে জোয়ার আনতে হবে।’

তিনি আজ দুপুরে রাজধানীর ডিআইটি এভিনিউয়ে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন মিলনায়তনে ক্রীড়াসাংবাদিক মাসুদ আলমের ‘ফুটবলের গল্প, ফুটবলারদের গল্প’ গ্রন্থের রঙিন দ্বিতীয় সংস্করণ প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

সাবেক স্বাধীন বাংলা ফুটবল দলের কৃতি অধিনায়ক জাকারিয়া পিন্টু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ ক্রীড়াঙ্গন প্রতিনিধিদের এদিনের আসরে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের সকলে যার যার জায়গা থেকে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছে।’

‘শিক্ষক তার ক্লাসে, কবি তার কলমে, গেরিলাযোদ্ধা তার আক্রমণে, ফুটবলার তার খেলায়, কৃষক তার জমিতে, বৈমানিক তার বিমানে, নাবিক তার জাহাজে -এমন করে দেশের সকল মানুষ স্বাধীনতা আর মুক্তিযুদ্ধে তাদের অবদান রেখেছে’ উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘সেই ইতিহাস জড়ানো সকল বিষয়ই যতেœর দাবিদার। ফুটবলও এর অংশ।’

‘সবচেয়ে কম খরচে যে অনন্য ক্রীড়া সারা দেশের মানুষের জনপ্রিয়, তা ফুটবল। তাই ফুটবলে মন্দাভাব থাকা যাবেনা, উত্তরণে সবাইকে একযোগে কাজ করতে হবে’, বলেন সাবেক কৃতি ফুটবলার ইনু।

বইটির লেখক মাসুদ আলমের প্রশংসা করে মন্ত্রী বিগত ছয় দশকের একশ’ ফুটবলারের ডায়েরিস্বরূপ এ গ্রন্থটি সকলকে পড়ে দেখার অনুরোধ জানান।

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি এসময় স্বাধীনতাপূর্ব জাতীয় ফুটবল দলে গোলরক্ষক হিসেবে নিজের খেলাকালের স্মৃতিচারণ করে স্টপার ও মধ্যমাঠের খেলোয়াড় জাকারিয়া পিন্টুর দুর্দান্ত দক্ষতার কথা ও কাজী মো. সালাউদ্দিনের জনপ্রিয়তার কথাও স্মরণ করেন।

‘ফুটবলের গল্প ফুটবলারদের গল্প’ বইটির সাদা-কালো প্রথম সংস্করণ প্রকাশিত হয় ২০১৭ সালে। বইটির লেখক মাসুদ আলম বলেন, এ প্রজন্মের ফুটবলপ্রেমীদেরকে আমাদের অম্লান তারকাদের সাথে পরিচয়ের জন্যই এ প্রয়াস।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451