বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আদিতমারীতে ট্রাকের চাপায় প্রান গেল ব্যবসায়ীর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২ জুন, ২০১৮
  • ৪৯০ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে মরদেহ দেখতে গিয়ে প্রাণ গেলো মা-মেয়ে-নাতনির

হাসান মাহমুদ,
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ট্রাকের চাপায় আব্দুল আউয়াল(৩৮) নামে
এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে লালমনিরহাট-বুড়িমারী
মহাসড়কের আদিতমারী উপজেলার মেডিকেল মোড় এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত আউয়াল উপজেলার ওই এলাকার বাসিন্দা এবং সে আদিতমারী ষ্টেশন বাজারের
পুরাতন কাপড় বিক্রেতা।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদ রানা ঘটনার
সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিদিনের ন্যায় শনিবার বিকেলে আউয়াল নিজের
ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলো। এ সময় লালমনিরহাট
থেকে ছেড়ে আসা বুড়িমারী গামী একটি ট্রাক উপজেলার মেডিকেল মোড় এলাকায়
আউয়ালকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আউয়াল মারা যায়।
তিনি আরো জানান, এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটি আটক করে থানা পুলিশে সোপর্দ
করে। তবে ট্রাক চালক পলাতক রয়েছে।
হাসান মাহমুদ । লালমনিরহাট।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451