বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু, কমলাপুরে দীর্ঘ লাইন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১ জুন, ২০১৮
  • ২১৮ বার পড়া হয়েছে
ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু, কমলাপুরে দীর্ঘ লাইন

বাংলার প্রতিদিন ডটকম ;- 

শুক্রবার প্রথম দিন সকাল ৮টায় শুরু হয়েছে ১০ জুনের ট্রেনের টিকিট দেয়া। তবে লাইনে দাঁড়াতে বৃহস্পতিবার রাত থেকেই সমবেত হয়েছেন যাত্রীরা।  ২৩ হাজার ৫১৪ টি টি‌কিট কিন‌তে লাই‌নে দাঁড়ি‌য়ে‌ছেন ক‌য়েক হাজার টি‌কিট প্রত্যাশী। ত‌বে এ টি‌কি‌টের ৬৫ ভাগ বি‌ক্রি হয় লাই‌নে দাঁড়া‌নো‌দের ম‌ধ্যে । বা‌কিগু‌লো বি‌ভিন্ন কোটায় বি‌ক্রি করা হবে বি‌কে‌লে।

১১ জু‌নের টি‌কিট দেওয়া হবে আগামীকাল ২ জুন। ৩ জুন দেয়া হবে ১২, ৪ জুন দেয়া হবে ১৩, ৫ জুন দেয়া হবে ১৪, ৬ জুন দেয়া হবে ১৫ তারিখের অ‌গ্রিম টি‌কিট।

টিকেট বিক্রির ক্ষেত্রে কোনো নতুনত্ব ছিল না। ভিড় ও ঠেলাঠেলি যথারীতি প্রতিবারের মতোই চোখে পড়েছে। বৃহস্পতিবার রাত থেকে প্রচুর যাত্রী লাইনে দাঁড়িয়েছেন। শুয়ে বসে, লাইন ধরে রেখেছেন। রাজশাহী ও দিনাজপুরের টিকিটের লাইনে দাড়ানো শুরু হয়েছে ১২-১৫ ঘণ্টা আগে।

বিশৃঙ্খলা এড়াতে ট্রেনের নিরাপত্তা কর্মীরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন ব্লে জানা গেলেও শেষ পর্যন্ত তা কতটা কার্যকর হবে সেটা সময়ই বলে দেবে।  এবার ঈদে সারাদেশে ২ লাখ ৭০ হাজার যাত্রী টানবে রেল। চলবে সাত জোড়া বিশেষ ট্রেন। ঈদের ৫ দিন আগে থেকে বিশেষ ট্রেন চলাচল শুরু হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451