বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি মামলায় সাকার ভাইয়ের বিরুদ্ধে পরোয়ানা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮
  • ৫৩৪ বার পড়া হয়েছে
হাসান

অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের আদালত। আজ বৃহস্পতিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালতে মামলাটি দায়ের করেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরি। বাদীর আইনজীবী সমীর দাশগুপ্ত বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া, উসকানিমূলক বক্তব্য দেওয়া এবং তা গণমাধ্যমে প্রকাশ করার অভিযোগে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

এদিকে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নামে চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান খানের আদালতে আরেকটি মামলা করা হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান খানের আদালতে মামলাটি করেন সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রণি। অভিযোগটি আমলে নিয়ে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সার। আদালত নুরুল আজিম রণির মামলাটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

রনির আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দেয়ার অভিযোগে মামলাটি করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদরে স্থানীয় বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে গিয়াস কাদের প্রধানমন্ত্রীর পরিণতি বঙ্গবন্ধুর চেয়েও খারাপ হবে মন্তব্য করেন এমন অভিযোগে ফটিকছড়ি থানায় বুধবার মামলা করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দিন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451