বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কার্যক্রম গুটিয়ে চলে যাবে অ্যাকর্ড-অ্যালায়েন্স: বাণিজ্যমন্ত্রীা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮
  • ৫২৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

আগামী ৩১ জানুয়ারির মধ্যে দেশের পোশাক কারখানায় ইউরোপ ও আমেরিকার ক্রেতাদের জোট অ্যাকর্ড-অ্যালায়েন্স তাদের কার্যক্রম গুটিয়ে নিয়ে চলে যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) সহ ৮টি সংগঠনের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী। ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধসহ বিভিন্ন বিষয়ে এ বৈঠক হচ্ছে।

তিনি বলেন, ইতিমধ্যেই অ্যাকর্ড-অ্যালায়েন্সের মেয়াদ শেষ হয়েছে, চলতি বছরের ৩১ মে পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। আগামী ৩১ জানুয়ারির মধ্যে তারা কার্যক্রম গুটিয়ে নিয়ে চলে যাবে। উন্নত কোনো দেশেই এদের ঢুকতে দেওয়া হয় না। বাংলাদেশ একটা মর্যাদাকর দেশে, এদেশে তাদের আর ঠাঁই নেই।

রানা প্লাজার ধস এবং তারও আগে তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে শত শত শ্রমিক নিহত হওয়ার প্রেক্ষাপটে ইউরোপ এবং আমেরিকার ক্রেতাদের দুটি জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স বাংলাদেশ সরকার এবং গার্মেন্টস মালিকদের সাথে একটি চুক্তি করেছিল ২০১৩ সালে। সে অনুযায়ী অ্যালায়েন্স ইতোমধ্যেই তাদের কাজ শেষ করেছে আর চলতি বছর মে মাসে শেষ হবে অ্যাকর্ডের কাজ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451