শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যশোরের বাঘারপাড়ায় মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮
  • ৩২৭ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:
এবার যশোরের বাঘারপাড়া উপজেলার সেকেন্দারপুর ভাটার আমতলা এলাকায় বৃহস্পতিবার
ভোর রাতে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে রাজণ আহমেদ (৩২) নামে মাদক
ব্যবসায়ী নিহত হয়েছে বলে পুলিশের দাবি। নিহত রাজন যশোরের চৌগাছা উপজেলার
দিঘরসিঙহা গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনজুরুল ইসলাম জানান, যশোর-মাগুরা
মহাসড়কের সেকেন্দারপুর ভাটার আমতলায় একটি মেহগনিবাগানে দুই দল মাদক ব্যবসায়ীর
মধ্যে গোলাগুলি হচ্ছে এমন ধরনের খবর পেয়ে ভোর রাতের দিকে সেখানে হাজির হয় পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে
নিহত রাজন আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্দার করা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর
জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান
শুটারগান, এক রাউন্ড গুলি, একটি গুলির খোসা এবং তিন কেজি গাঁজা উদ্ধার করে।
হাসপাতালে ওই যুবকের লাশ আনা হয় ভোর সাড়ে চারটার দিকে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার এম আব্দুর রশিদ জানান, ওই
যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451