বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুস্তাফিজের বদলে আবুল হাসান আফগান সিরিজে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩০ মে, ২০১৮
  • ২৮২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ 

পায়ের চোটে মুস্তাফিজু রহমান ছিটকে গেছেন আফগানিস্তান সিরিজের দল থেকে। তাঁর পরিবর্তে দলে ডাক পেলেন পেস বোলিং অলরাউন্ডার আবুল হাসান রাজু।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পাট চুকিয়ে মুস্তাফিজুর রহমান প্রস্তুত হচ্ছিলেন ভারতের মাটিতে আফগানদের বিপক্ষে মাঠে নামতে। প্রথমে হালকা চোট অনুমান করে বিশ্রাম দেয়া হলেও পরে বোঝা যায় চোট সারতে সময় লাগবে তিন সপ্তাহ। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএল চলাকালীন সময়ে বাঁহাতি পেসার এই চোট পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

অবশ্য মুস্তাফিজের চোটে কপাল খুলেছে অনেকদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে ভাল পার্ফরমেন্স দেখানো আবুল হাসানের। গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) ব্যাট হাতে ছোট কিন্তু কার্যকর অন্যদিকে বল হাতেও মিতব্যয়ী বোলিং করেছেন সিলেট সিক্সার্সের জার্সিতে।

ভারতের মাঠে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে যদি নামা হয় তবে প্রায় ছয় বছর পর ফের বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টির মাঠে নামবেন আবুল হাসান। শেষ ২০১২ সালে শ্রীলঙ্কায় আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিলেন অভিষেক টেস্টে ব্যাটিং লাইনআপের দশে নেমেও সেঞ্চুরি হাঁকানো একমাত্র টেস্ট ক্রিকেটার।

দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট মাঠে বাংলাদেশ মাঠে নামবে আফগানিস্তানের বিপক্ষে। ৩,৫ ও ৭ জুন মাঠে গড়াবে ম্যাচ তিনটি। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচ।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল:  সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, আবু হায়দার রনি, রুবেল হোসেন, আবু জায়েদ ও আবুল হাসান রাজু।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451