বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কোনো কিছু বিএনপির জন্য আটকে থাকবে না : ওবায়দুল কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩০ মে, ২০১৮
  • ২১৪ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ 

বিএনপি না এলেও নির্বাচন যথাসময়ে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির জন্য কোনো কিছু আটকে থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

আজ বুধবার রাজধানীর মিরপুরে বিভিন্ন মোটর ওয়ার্কশপ পরিদর্শনের সময় বিএনপিকে নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপি নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি জানিয়ে আসার পাশাপাশি তাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তিও চাইছে। নইলে নির্বাচনে অংশ না নেওয়ার হুমকিও রয়েছে তাদের। এসব প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের শিডিউল ডিক্লেয়ারের আর চার-পাঁচ মাস বাকি। এর মধ্যে সংবিধান পরিবর্তনের কোনো  সুযোগ নেই।

ওবায়দুল কাদের বলেন, ‘বেগম জিয়া জেলে থাকলে তারা নির্বাচন করবে কি করবে না, এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার। আর বেগম জিয়া জেল থেকে বের হবে কি না, সেটা আদালতের ব্যাপার। এখানে সরকারের কোনো দায় নেই, সরকারের উপর তারা দোষ চাপাচ্ছেন কেন?’

তিনি আরো বলেন, সংবিধান অনুযায়ী দেশও চলবে, গণতন্ত্রও চলবে, নির্বাচনও চলবে। বিএনপির জন্য কোনো কিছু আটকে থাকবে না। বিএনপি না এলেও নির্বাচন যথাসময়ে হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451