রামগঞ্জ প্রতিনিধি:- লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বাসির কল্যাণে আগামী ১লা
জুন/২০১৮ইং শুক্রবার প্রভিটা গ্রুপের চেয়ারম্যান ও চট্রগ্রামস্থ- রামগঞ্জ উপজেলা
কল্যাণ সমিতির পৃষ্ঠ-পোষক,বিশিষ্ট সমাজসেবক মো: নূর নবী গ্রামের বাড়ি
মাঝির গাঁও ভূইঁয়া বাড়িতে ইফতার মাহফিল। প্রতি বছরের ন্যায় এবারও ইফতার
পূর্বে কোরান-খানী,মিলাদ,মাহফিল,দোয়া কামনায়,মুনাজাতের মধ্যেদিয়ে
উপজেলা ব্যাপী হতদরিদ্র, বিভিন্ন শিক্ষাপ্রতিশ্ধসঢ়;ঠান,ধমীয় প্রতিষ্ঠান,মসজিদ
মাদ্রাসার খতিব,ইমাম সহ বিভিন্ন রাজনীতি দলের নেতৃবৃন্দ,প্রশাসনিক
কর্মকর্তা,প্রভিটা গ্রুপের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দু সহ নানা পেশাজীবি
হাজার হাজার রোজদারী ইফতার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রভিটা গ্রুপের
চেয়ারম্যান মো: নুর নবী সবাইকে ইফতার মাহফিলে নিমন্ত্রণ করেন। এ ছাড়াও ২রা
জুন শনিবার দিন ব্যাপী প্রশাসনিক নিরাপত্তায় হতদরিদ্র ও দুস্থ পরিবারদেরকে
ইদসামগ্রী ও নগদ অর্থ প্রদান করবেন।