শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেশে একদলীয় শাসন নয়, এক ব্যক্তির শাসন চলছে : মির্জা ফখরুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ মে, ২০১৮
  • ২৪৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

যারা জিয়াউর রহমানকে হত্যা করেছিলো আজ তারাই বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তাই আজ আমাদেরকে শপথ নিতে হবে। জাতিকে সম্পৃক্ত করে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।

আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজকে জিয়াউর রহমানের কারণেই তারা রাজনীতি করতে পারছে। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। অথচ তাকেই ছোট করার জন্য বিকৃত ইতিহাস তুলে ধরা হচ্ছে। আমাদের সেই গণতন্ত্র আজ সম্পূর্ণভাবে হরণ করা হয়েছে।

তিনি বলেন, দেশে আজ একদলীয় শাসন নয়, এক ব্যক্তির শাসনে পরিণত হয়েছে। মানুষের কোনো অধিকার নেই। পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে।

তিনি আরো বলেন, আমরা পরিষ্কার করে বলছি দেশ নেত্রীকে ছাড়া কোনো নির্বাচনে যাবো না। খালেদা জিয়াকে ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না।

এ সময় আরো বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451