বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় নারী শ্রমিক ধর্ষণের শিকার, আটক ২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ মে, ২০১৮
  • ২১৯ বার পড়া হয়েছে

 

ফরহাদ, ষ্টাফ রির্পোটার।

আশুলিয়ায় একটি চায়না মালিকানাধীন ব্যাটারি কারখানার বাথরুমে এক নারী শ্রমিক (২৫) ধর্ষণের শিকার হয়েছে।

গতকাল বিকেলে তিনটার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকায় রংফার লাইনিং ব্যাটারি কারখানার বাথরুমে এ ধর্ষণের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায় আউকপাড়া এলাকায় ওই চায়না মালিকানাধীন ব্যাটারি কারখানায় কাজ করে ২৭ জন শ্রমিক। গতকাল বিকেল তিনটার দিকে কারখানার বাথরুমে ওই নারী শ্রমিক যান। এসময় ওই কারখানার কাজ করা রাজ মিস্ত্রি আজাদ (২৮) কৌশলে ওই বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে ওই নারী শ্রমিকের মুখ গামছা দিয়ে বেধে ধর্ষণ করে। পরে ওই নারী শ্রমিককের চিৎকার শুনে কারখানার ইলেকট্রিশিয়ান রুবেল আহমেদ দৌড়ে গিয়ে ধর্ষণকারীকে আটক করার চেষ্টা করলে ধর্ষণকারী লুঙ্গি,জুতা রেখে পালিয়ে যায়। পরে ওই নারী শ্রমিককে উদ্ধার করা হয়। এঘটনায় ওই ধর্ষণকারী কঠোর শাস্তি দাবি করেছে এলাকাবাসী।

এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্য ওসি আব্দুল আউয়াল বলেন ধর্ষণের বিষয়টি এখনো আমার জানা নেই খোজ খবর নিয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।

এঘটনায় আশুলিয়া থানায় একটি ধর্ষণের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ধর্ষণের শিকার ওই নারী শ্রমিক স্বামী ফরিদুল ইসলামকে নিয়ে দোসাইদ পশিচমপাড়া এলাকায় আশরাফের বাড়িতে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতেন।

ধর্ষণের শিকার ওই নারী শ্রমিকের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরাঙ্গামারি থানার খামার আন্দারিজা গ্রামে


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451