বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আইপিএল শিরোপা জয় করল চেন্নাই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৭ মে, ২০১৮
  • ২৬৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ-

সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএলের শিরোপা জয় করেছে চেন্নাই সুপার কিংস। ১১তম আসরের ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করে ১৭৮ রান সংগ্রহ সানরাইজার্স হায়দরাবাদ।

শিরোপা জেতার লড়াইয়ে চেন্নাই সুপার কিংসকে একাই টেনে নিয়ে যান এ ম্যাচে শতক হাঁকানো শেন ওয়াটসন। তার অনবদ্য ব্যাটিংয়েই জয় পেয়েছে ধোনিরা।

আজ রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে আইপিএলের ফাইনাল ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে হায়দরাবাদ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ৩৬ বলে দুই ছক্কা ও পাঁচটি চারে সাজানো তার ইনিংস। এ ছাড়া শেষ দিকে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন ইউসুফ পাঠান। মাত্র ২৫ বলে করা তার অপরাজিত ইনিংসটি ছিল দুটি ছক্কা ও ৪টি চারে সাজানো।

সাকিব আল হাসান ১৫ বলে ২৫ রান ও শেখর ধাওয়ান ২৬ রান করেন। এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৩ রানে ওপেনার গোস্বামীর উইকেট হারিয়ে টেনশনে পড়ে গিয়েছিল সানরাইজার্স। পরে সাকিব-উইলিয়ামসনে চালকের আসনে চলে যায় হায়দরাবাদ। ভুল বোঝাবুঝির কারণে রান আউটের ফাঁদে পড়েন হায়দরাবাদের ওপেনার গোস্বামী।

সানরাইজার্স হায়দরাবাদের সামনে আজ রবিবার দ্বিতীয় শিরোপার হাতছানি। তবে বাংলাদেশের দর্শকদের কাছে সব ছাপিয়ে আইপিএল ফাইনালের মূল আকর্ষণ সাকিব আল হাসান। ১৫ বলে ২৫ রানের ঝলমলে এক ইনিংস উপহার দিয়ে রায়নার দুর্দান্ত ক্যাচে বিদায় নেন এ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451