রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নেতাজী স্বাধীনতার দীপকে উদ্বীপিত করেছিলেন: কলকাতায় প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৬ মে, ২০১৮
  • ২৪১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নেতাজী সুভাষ চন্দ্র বসুর সংগ্রাম ভারত ও পাকিস্তানকে সরাসরি স্বাধীনতা দিয়েছে। উনি স্বাধীনতার যে দীপকে উদ্বীপিত করেছিলেন, তা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আলো দেখিয়েছিল।

শনিবার বিকেলে ভারতের কলকাতায় নেতাজী ভবন পরিদর্শনকালে একথা বলেন তিনি।

সুভাষ চন্দ্র বসু না থাকলে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ আদৌ স্বাধীনতা পেতো কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে বলেও এ সময় মন্তব্য করেন শেখ হাসিনা। এদিন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করে।

ওই অনুষ্ঠান শেষে হেলিকপ্টারে করে কলকাতা আসেন শেখ হাসিনা। বিকেল ৫টার দিকে কলকাতার রেসকোর্স থেকে তিনি সরাসরি চলে আসেন নেতাজির বাড়িতে। সেখানে তিনি নেতাজীর শয়নকক্ষ, কার্যালয় ও বৈঠকখানা ঘুরে দেখেন।

রবীন্দ্রনাথের স্বকণ্ঠে গাওয়া গানের রেকর্ডও শোনেন শেখ হাসিনা। এরপর শরৎ বসু পেক্ষাগৃহে নেতাজী রিসার্চ ব্যুরোর সদস্যদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। সেখানে তার হাতে তুলে দেওয়া হয় নেতাজীর হস্তাক্ষরের অনুকরণে সিল্কের ওপর সোনালি রঙে লেখা ‘আমার সোনার বাংলা’,  ১৯৭২ সালে নেতাজী সম্পর্কে বলা বঙ্গবন্ধুর কণ্ঠের অডিও ক্লিপ এবং কৃষ্ণা বসু ও সুগত বসুর লেখা বেশ কয়েকটি বই। পরে নেতাজী রিসার্চ ব্যুরোর হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ তুলে দেন শেখ হাসিনা।

 

ছবি: ফোকাস বাংলা


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451