শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দুই কোরিয়ার নেতারা আকস্মিক বৈঠকে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৬ মে, ২০১৮
  • ২৭৪ বার পড়া হয়েছে
দুই কোরিয়ার নেতারা আকস্মিক বৈঠকে

সবাইকে বিস্মিত করে এক আকস্মিক বৈঠক করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার নেতা মুন জায়ে ইন।

শনিবার স্থানীয় সময় বিকেলে দুই দেশের মধ্যবর্তী অসামরিকীকৃত সীমান্তে করা এ বৈঠকটি তাদের মধ্যে দ্বিতীয় বৈঠক বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

মুনের দফতর থেকে জানানো হয়, যুদ্ধবিরতি গ্রাম পানমুনজোমের উত্তরাংশে বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে দুই নেতার মধ্যে এ বৈঠক হয়েছে।

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার ঐতিহাসিক শীর্ষ বৈঠকের সম্ভাবনা পুনরুজ্জীবিত করতে দুই পক্ষের চেষ্টার মধ্যে কোরিয়ার নেতারা এ বৈঠকে মিলিত হলেন।

আগামী ১২ জুন সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিমের বৈঠক হওয়ার কথা ছিল। তবে গত বৃহস্পতিবার ট্রাম্প বৈঠকটি বাতিল করেন।

অবশ্য বৈঠকটি পরে হওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠককে সামনে দুই কোরীয় নেতার মধ্যে মত বিনিময় হয়েছে জানিয়ে মুনের দফতর থেকে বলা হয়েছে, রোববার সকালে এ বিষয়ে তিনি বিস্তারিত জানাবেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451