বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘আমরাই এক সময় স্যাটেলাইট তৈরি করব’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৬ মে, ২০১৮
  • ৫৪৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশব্যাপী মানসম্পন্ন নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা বিস্তৃত হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। শনিবার (২৬ মে) সকালে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে একথা জানান তিনি।

তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেন, ‘আমাদের প্রায় ১৮ তরুণ-তরুণী গ্রাউন্ড স্টেশনে কর্মরত। তাদেরকে  ট্রেনিং দিয়ে আনা হয়েছে। এছাড়া আরো ৩১ জনকে নিযুক্ত করা হয়েছে। তার মানে আমরা একটি দক্ষ তরুণ প্রজন্ম পেতে যাচ্ছি। একসময় হয়তো আমাদের নিজেদেরই গ্রাউন্ড স্টেশন থাকবে। আমরাই নিজস্ব স্যাটেলাইট তৈরি করতে পারবো।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশি চ্যানেলগুলো প্রতিবছর ১৪০ মিলিয়নের মতো খরচ করে। নিজস্ব স্যাটেলাইট হওয়ার কারণে এটি এখন থেকে সাশ্রয় হবে। ৭ থেকে ৮ বছরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের নির্মাণ খরচ উঠে আসবে। এর পর থেকে যা হবে তা লাভ।’

তথ্য প্রতিমন্ত্রী আরো বলেন, ‘ইতোমধ্যেই যেসব দেশে ফুট প্রিন্টিং আছে সেসব দেশের সঙ্গে ব্যবসায়ীক আলাপ চলছে। এটাতো দৃশ্যমান লাভ। আরেকটি লাভ হলো আমরা বিশ্বে স্যাটেলাইটের জন্য ৫৭তম দেশ হয়েছি। এটি একটি জাতীয় গৌরবের বিষয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451