সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জেনেভা বিহারী ক্যাম্পে র‌্যাবের অভিযানে আটক শতাধিক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৬ মে, ২০১৮
  • ১৮৪ বার পড়া হয়েছে
হাতীবান্ধা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষক আটক

বাংলার প্রতিদিন ঃ রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মাদকবিরোধী অভিযানে ১০০ জন আটক হয়েছে।

শনিবার দুপুর পৌনে ১২টা থেকে শুরু হওয়া এ অভিযানে মাদক বিক্রির অভিযোগে তাদের আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

র‌্যাবের মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেন।  তিনি জানান, র‍্যাবের–৬–এর সদস্যরা এ অভিযানে অংশ নিয়েছেন। সকাল থেকে বিপুলসংখ্যক র‍্যাব সদস্য পুরো জেনেভা ক্যাম্প ঘিরে ফেলেন। অনেকের ধারণা ছিল ঘনবসতির কারণে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযান পরিচালনা করা কঠিন। তবে অভিযানে কোনো বাধার সম্মুখীন হননি তারা। র‍্যাবের বেশ কয়েকজন ম্যাজিস্ট্রেটও সেখানে রয়েছেন।

এ অভিযানে শতাধিককে আটক করা হলেও অভিযান শেষে মুফতি মাহমুদ খান বলেন, যাচাই-বাছাই করার পর যাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া যাবে তাদের আটক রেখে বাকিদের ছেড়ে দেয়া হবে।

দেশব্যাপী মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকেই প্রতিরাতেই আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে একাধিক মাদক ব্যবসায়ী নিহত হচ্ছেন। অভিযান শুরুর এ পর্যন্ত ৬৩ জনের নিহত হওয়ার খবর রয়েছে গণমাধ্যমে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451