শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে বন্দুক যুদ্ধে ১ মাদক ব্যবসায়ী নিহত, দুই পুলিশ সদস্য আহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৬ মে, ২০১৮
  • ৩০৪ বার পড়া হয়েছে

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে
ইব্রাহীম আলী (৩৪) নামের ১ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
এসময় আহত হয়েছে দুই পুলিশ সদস্য।
পুলিশ জানায়, শনিবার ভোর রাতে ভারতীয় সীমান্তঘেষা দক্ষিণ
বাঁশজানী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধার
করতে যায় পুলিশ। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের
পেয়ে পুলিশের উপর আক্রমন চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে
মাদক পাচার সিন্ডিকেট প্রধান ইব্রাহীম পায়ে গুলিবিদ্ধ হয়। পরে
পুলিশ তাকে আটক করে ভূরুঙ্গামারী হাসপাতালে নিয়ে আসলে
চিকিৎসকরা তাকে কুড়িগ্রাম হাসপাতালে প্রেরণ করে।
সেখানে সকাল ৯ টায় তার মৃত্যু ঘটে।
নিহত ইব্রাহীম আলী দক্ষিন বাশজানি গ্রামের মৃত ইনসাফ আলীর
পুত্র। ঘটনাস্থল থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
ইব্রাহীমের নামে ভুরুঙ্গামারী থানায় ৪টি মাদকের মামলাসহ
অন্যান্য থানায়ও মাদকের মামলা রয়েছে।
এব্যাপারে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির
ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বন্দুকযুদ্ধে এএসআই নাদের ও
আইয়ুব নামে দুই পুলিশ সদস্য আহত হয়েছে এবং মাদক
সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা পালিয়ে গেছে।
অন্যদিকে কুড়িগ্রাম পুলিশ কন্ট্রোলরুম সুত্রে জানা গেছে,
শুক্রবার সন্ধা থেকে শনিবার ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে জেলার
বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৪৭ জনকে আটক করা
হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451