বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুলিতে বাবা নিহত, ক্যারিবীয় সফরে নেই ধনঞ্জয়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৫ মে, ২০১৮
  • ২৯৭ বার পড়া হয়েছে

আজ শুক্রবার শ্রীলঙ্কা দল রওনা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে। স্কোয়াডের সঙ্গে ক্যারিবীয় সফরে যাওয়ার কথা ছিল ধনঞ্জয় ডি সিলভারও। কিন্তু ঠিক তার আগের রাতেই বাবা নিহত হলেন আততায়ীর গুলিতে। পরিবারের এমন বিপর্যয়ে উইন্ডিজ সফরে আর যাওয়াই হলনা এই ব্যাটসম্যানের।

ধনঞ্জয়ের বাবা রঞ্জন ডি সিলভা ছিলেন একজন শহর কাউন্সিলর। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার সময় কলম্বোর দক্ষিণে রাথমালানা এলাকায় তাঁকে গুলি করে হত্যা করা হয়। গত ফেব্রুয়ারিতেই কাউন্সিলর নির্বাচিত হওয়া রঞ্জনের খুনিকে অবশ্য সনাক্ত করা যায়নি এখনও।

শ্রীলঙ্কা দলের সফরের সময় অবশ্য পাল্টায়নি। আজকেই তারা উড়াল দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে। ধনঞ্জয়ের সতীর্থদের মধ্যে কয়েকজন হাসপাতালে গিয়ে তাঁকে জানিয়ে এসেছে সমবেদনা।

দারুণ ব্যাটিংয়ের নিজের সামর্থ্যের কথা এর মধ্যেই জানান দিয়েছেন ধনঞ্জয়। গেল বছর দিল্লি টেস্টে ভারতের বিপক্ষে খেলেছিলেন ম্যাচ বাঁচানো ইনিংস। চলতি বছরের শুরুতেই বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে এই ১৭৩ রানের ইনিংস এসেছিল এই ডানহাতি ব্যাটসম্যানের ব্যাট থেকে। ক্যারিয়ারে মোট নেমেছেন ১৩টি টেস্টে। ৪৬.৩৪ গড়ে ১০০৬ রান করার পাশাপাশি শতক হাঁকিয়েছেন চারটি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451