মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাদকের গডফাদার যে দলের হোক না কেন কেউই ছাড় পাবে না : ওবায়দুল কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৫ মে, ২০১৮
  • ২৯৭ বার পড়া হয়েছে
মাদকের গডফাদার যে দলের হোক না কেন কেউই ছাড় পাবে না : ওবায়দুল কাদের

বভাংলার প্রতিদিন ঃ 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাদকের ডন বা গডফাদার যে দলের কিংবা যেই হোক না কেন কেউই ছাড় পাবে না।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারই প্রথম কথা বলেছেন, অন্য কোন সরকার বলেনি। মিয়ানমার থেকে স্রোতের মতো এদেশে ইয়াবাও এসেছে। তাই মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

ওবায়দুল কাদের আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভুলতা ফ্লাইওভার সাইট অফিসে অনুষ্ঠিত আসন্ন ঈদ উপলক্ষ্যে যানজট নিরসন বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

দুর্নীতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের তিনজন এমপি দুদকের মামলায় হাজিরা দিচ্ছে। একজন মন্ত্রী পুত্র কারাগারে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোন অপরাধীর ছাড় নেই।

বেলা সাড়ে ১০টা থেকে দুই ঘণ্টাব্যাপী এ মতবিনিময় সভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাক্ষ্মণবাড়িয়া ও হবিগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সড়ক যোগাযোগ বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে মহাসড়কের সমস্যাগুলো শোনেন।

মন্ত্রী তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার কঠোর নির্দেশ দেন। মহাসড়কগুলোকে সচল রাখার নির্দেশ দেয়ার পাশাপাশি গাড়ি থামিয়ে অর্থ আদায় না করতে ট্রাফিক পুলিশকে সতর্ক করে দেন।

মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এবং নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451