বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেসবুক লাইভ, যা বললেন প্রিয়াঙ্কার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮
  • ৫২৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের শুভেচ্ছা দূত প্রিয়াঙ্কা চোপড়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে সরাসরি ফেসবুকে কথা বলেছেন। রোহিঙ্গা শিশুদের করুণ অবস্থা বর্ণনা করেছেন তিনি। পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রোহিঙ্গাদের নিয়ে করা ভক্তদের প্রশ্নের জবাব দেন তিনি।

আজ বৃহস্পতিবার সকালে সাড়ে ৯টার দিকে নিজ ফেসবুক পেজে লাইভে আসেন প্রিয়াংকা। প্রথমেই পরিষ্কার পানির সংকটের কথা তুলেন ধরেন। প্রায় ১৪ মিনিটের বক্তব্যে তিনি নানা সমস্যার কথা তুলে ধরেন বিশ্ববাসীর সামনে।

শিশুদের জন্য নির্ধারিত ক্যাম্প থেকে প্রিয়াঙ্কা বলেন, এখানে শৌচাগার ও পানির টিউবওয়েলের জায়গা পাশাপাশি। ফলে বৃষ্টি হলে শৌচাগার থেকে পানি উপচে পড়ে এবং পানি দূষিত হয়ে যায়। এর ফলে নানা রোগজীবাণু ছড়িয়ে পড়ে।

ভক্তদের উদ্দেশে প্রিয়াঙ্কা বলেন, ‘শিশুদের ধর্ম কী, বাবা-মাকে, এদের পরিচয় কী এগুলো বড় বিষয় না। এখন এদের দরকার আপনার সহানুভূতি।’

এক ভক্তের প্রশ্নের জবাবে বলিউব অভিনেত্রী বলেন, “শিশুদের আমি জিজ্ঞাসা করেছিলাম তোমাদের স্বপ্ন কী? তাদের সবাই বলে ওঠে, ‘আমি স্কুলে যেতে চাই।’” এ ছাড়া বলে, সে সাংবাদিক হতে চায়। এই শিশুরা তাদের ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানে না। কিন্তু এখন তারা মৌলিক শিক্ষা পাচ্ছে।’

প্রিয়াঙ্কা জানান, রোহিঙ্গাদের শিশুদের বার্মিজ, ইংলিশ ও গণিত শেখানো হচ্ছে। তিনি তাদের সহায়তায় সবাইকে এগিয়ে আহ্বান জানান।

গত ২১ মে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যান প্রিয়াঙ্কা চোপড়া। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে হাজারো রোহিঙ্গা নিহত হয়। এরপর থেকে রাখাইন থেকে পালিয়ে সীমান্ত পাড়ি দিয়ে সাত লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এদের মধ্যে অনেকে শিশু আছে যাদের কোনো স্বজন নেই।

বিভিন্ন সময় জাতিসংঘ বলেছে, মিয়ামমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের জাতিগতভাবে নিধন করতে গণহত্যা চালিয়েছে।

[vsw id=”/10160569229500691″ source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451