মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামের আলোচিত তাসফিয়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮
  • ৩২৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

চট্টগ্রামের আলোচিত তাসফিয়া আমিন হত্যা মামলার অন্যতম আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া অন্যতম আসামির নাম আশিক মিজান (১৫)। তিনি চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ গাউসিয়া আবাসিক এলাকার আবুল হাশেমের ছেলে। তবে তাকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিশ্চিত করে জানায়নি পুলিশ।

বুধবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) জাহেদুল ইসলাম। সূত্র জানায়, চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় নানার বাড়িতে আত্মগোপনে ছিলেন আশিক মিজান। আশিক ফেসবুকভিত্তিক রিচ কিডস গ্যাংস্টার নামের একটি গ্রুপের সদস্য এবং মামলার প্রধান আসামি আদনান মির্জার বন্ধু। অভিযোগ রয়েছে, আশিক মিজানের ব্যবহৃত গাড়িতে চড়েই ঘটনার দিন আদনান তাসফিয়ার সঙ্গে প্রথম দেখা করতে যায়।

গত ২ মে পতেঙ্গার নেভাল এলাকায় সানশাইন গ্রামার স্কুলের নবম শ্রেণির ছাত্রী তাশফিয়ার মরদেহ পাওয়া যায়। পরের দিন ৩ মে তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিন পতেঙ্গা থানায় তাসফিয়াকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ এনে আদনান মির্জাকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে রিচ কিডস গ্যাংস্টার নামের ফেসবুক গ্রুপের চার সদস্য সানশাইন গ্রামার স্কুলের নবম শ্রেণির ছাত্র শওকত মিরাজ ও আশিক মিজান, আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের ছাত্র ইমতিয়াজ সুলতান ইকরামসহ ৬ জনকে আসামি করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451