শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

থানা ভবনের ছাদ থেকে পড়ে আহত যুবকের ঢামেকে মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮
  • ৩৩০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন,,

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে পড়ে গুরুতর আহত হওয়ার তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে। থানা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে পড়া যুবকের নাম রাসেলে মিয়া (১৯)। রাসেল পৌরসভার মধ্যপাড়ার রবি মিয়ার ছেলে। তবে রাসেলের পরিবারের অভিযোগ, পুলিশ তার ওপর অমানুষিক নির্যাতন চালায়। একপর্যায়ে নির্যাতন থেকে বাঁচার জন্য তিনি থানার ছাদ থেকে লাফিয়ে পড়েছিলেন।

বুধবার রাত ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাসেলের বড় ভাই লিটন মিয়া তার মৃত্যুর খবর জানিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার একটি ফ্যাশন হাউজে চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাসেলে মিয়াকে থানায় নিয়ে আসা হয়। তিনি পৌরসভার সিটি সেন্টারের একটি প্রাইভেট ব্যাংক বুথের নৈশ প্রহরী হিসেবে চাকরি করতেন।

উল্লেখ, সোমবার গভীররাতে সিটি সেন্টারের স্বপ্নলোক ফ্যাশন হাউজে চুরি হয়। এ ঘটনায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। সেখানে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালানোর জন্য থানা ভবনের তৃতীয় তলার ছাদ থেকে লাফ দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হলো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451