শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে মরদেহ দেখতে গিয়ে প্রাণ গেলো মা-মেয়ে-নাতনির

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৩ মে, ২০১৮
  • ৩০৬ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে মরদেহ দেখতে গিয়ে প্রাণ গেলো মা-মেয়ে-নাতনির

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে এক আত্মীয়ের
মরদেহ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মা, মেয়ে
আর নাতনি। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের
মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন
উপজেলার জয়নগর গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী ও জয়নগর সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম (৪৮), তার মেয়ে
একামনি (২১) এবং একামনির মেয়ে মাইশা (৩)।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিজুর রহমান
জানান, এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে ব্যাটারি চালিত ইজিবাইকে
করে ছেলে-মেয়ে ও নাতনিকে নিয়ে পাশের পারুলিয়া গ্রামের যাচ্ছিলেন
সেলিনা। পথে মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে একটি ট্রাক
নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ইজিবাইককে পিছন দিক থেকে চাপা দিয়ে
রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সেলিনা ও মাইশার মৃত্যু
হয়। এ সময় তার সাথে থাকা মেয়ে একামনি, ছেলে বাপ্পি ও ইজিবাইক
চালক কামরুল আহত হয়।
আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে
একামনির মৃত্যু হয়। আহত বাপ্পি ও কামরুলকে ফরিদপুর মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451