বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গ্যারি কারস্টেন বিসিবিকে হতাশ করলেন!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২১ মে, ২০১৮
  • ৩০১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ-

গত প্রায় পাঁচ মাস ধরে যার প্রতীক্ষায় বসে ছিল বিসিবি, সেই প্রোটিয়া কোচ গ্যারি কারস্টেন হতাশই করলেন! প্রথমবারের আলোচনায় বিসিবির প্রস্তাবে আগামী বিশ্বকাপ পর্যন্ত ‘ডিরেক্টের অব কোচিং’ হতে রাজী হয়েছিলেন কারস্টেন। আইপিএলের একাদশ আসরের জন্য ব্যস্ততার অজুহাত দেখিয়ে এতদিন আসেননি। তার দল ব্যাঙ্গালুরুর বিদায়ের পর গতকাল রাতে ঢাকা আসতে আসতেই বদলে ফেললেন মত! তিনি শুধু বিসিবিকে কয়েকজন কোচের সন্ধান করে দিতে চান!

‘ডিরেক্টর অব কোচিং’ পদটির কাজ ছিল, জাতীয় দলের কোচ, কোচিং স্টাফ ঠিক করা থেকে শুরু করে বিশেষায়িত ক্যাম্পের জন্য বিশেষজ্ঞ কোচ আনা, একাডেমি ও অন্যান্য পর্যায়ের দলের অনুশীলন চাহিদা ঠিক করা ইত্যাদি ইত্যাদি। তাছাড়া কোচদের প্রধান হিসেবে বিসিবির কাছে জবাবদিহিও থাকার কথা ছিল তার। কিন্তু মত বদলে এখন তিনি শুধু  প্রধান কোচ এবং প্রয়োজনীয় অন্যান্য কোচিং স্টাফ নিয়োগ-সংক্রান্ত পরামর্শক হিসেবে কাজ করতে এলেন।

কারস্টেন বিসবিকে সোজাসুজি বলে দিয়েছেন, এই মুহূর্তে তার অন্যান্য যে ব্যস্ততা, তাতে বাংলাদেশের হয়ে বিশ্বকাপ পর্যন্ত ডিরেক্টর অব কোচিং পদে কাজ করা সম্ভব নয়। এই পদে কাজ করলে যে পরিমাণ সময় দিতে হবে সেটি তার হাতে নেই। তাহলে কতদিনের চুক্তিতে এলেন কারস্টেন? উত্তরটা আরও হতাশাজনক। তিনদিনের সফরে বাংলাদেশে এসেছেন তিনি। কোচ এবং কোচিং স্টাফ নিয়োগ যদি এই তিন দিনেই শেষ হয়; তাহলে তার সঙ্গে বিসিবির সম্পর্কও হবে এই তিন দিনের!


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451