বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে বৌলতলী সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি না থাকায় কার্যক্রম ব্যহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২১ মে, ২০১৮
  • ৩৩৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী
সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে বোর্ডের নির্দেশনা মোতাবেক
এডহক কমিটি গঠিত না হওয়ায় লেখাপড়া ও উন্নয়ন কার্যক্রম ব্যহত
হচ্ছে বলে জানা গেছে। ফলে ওই বিদ্যালয়ে মানসম্মত পাঠদান সম্ভব
হচ্ছেনা। সংস্কার ও উন্নয়ন কাজ করা যাচ্ছেনা এবং বিদ্যালয়ের আয় ব্যয়
সঠিক ভাবে ব্যাংকে জমা করা সম্ভব হচ্ছেনা। সেই সাথে
শিক্ষার্থীদের লেখাপড়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।
বৌলতলী সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক
ভূপতি রঞ্জন দাস বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড
কর্তৃপক্ষ চলতি বছরের ১ ফেব্রুয়ারি এডহক কমিটি গঠনের জন্য
প্রধান শিক্ষককে নির্দেশনা প্রদান করে। সে মোতাবেক অভিভাবক
সদস্য ও শিক্ষক প্রতিনিধি মনোনীত করা হয়। কিন্তু বোর্ড অফিসে
সভাপতি পদে মনোনয়নের প্রস্তাব পাঠানোর আগেই জালজালিয়াতি
করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মাহমুদ আলম
এডহক কমিটির সভাপতি হয়ে আসেন। পরে বিষয়টি চ্যালেঞ্জ করা হলে
বোর্ড কর্র্তৃপক্ষ যাচাই বাছাই করে সভাপতির মনোনয়ন স্থগিত
করেন। এরপর বোর্ডের চেয়ারম্যানের মৌখিক নির্দেশে প্রধান শিক্ষক
গত ২৫ এপ্রিল এডহক কমিটির সভাপতির মনোনয়নের প্রস্তাবসহ
পুর্নাঙ্গ এডহক কমিটি দাখিল করেন। কিন্তু আজও তার অনুমোদন
পাওয়া যায়নি। ফলে লেখাপড়াসহ বিদ্যালয়ের সার্বিক কার্যাক্রম স্থবির
হয়ে পড়েছে।

স্থানীয় অবিভাবক শৈলেন বিশ্বাস বলেন, এডহক কমিটি নিয়ে
টানাপোড়েনের কারনে আমাদের সন্তানরা সঠিক ভাবে শিক্ষা গ্রহন
করতে ব্যর্থ হচ্ছে। এ অবস্থার নিরসন হওয়া প্রয়োজন বলে তিনি মনে
করেন।
বৌলতলী সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:
আশরাফুল আলম জানান, রহস্যজনক কারনে এডহক কমিটি অনুমোদনে
তালবাহানা শুরু করেছে বোর্ড কর্তৃপক্ষ। জাতির জনকের জম্মস্থান
গোপালগঞ্জের ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের শিক্ষা কার্যাক্রম সুষ্ঠ ভাবে
পরিচালনার স্বার্থে কর্তৃপক্ষ এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত দেবেন বলে তার
প্রত্যাশা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মোর্শেদ বলেন, প্রধান
শিক্ষক কর্তৃক বোর্ড অফিসে সভাপতি পদে মনোনয়নের প্রস্তাব
পাঠানোর আগেই বিদ্যালয়ের সাবেক সভাপতি মাহমুদ আলম এডহক
সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন বলে শুনেছি। বিদ্যালয়ের
উন্নয়নের স্বার্থে ম্যানেজিং কমিটির ভূমিকা গুরুত্বপূর্ন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451