মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা ২ কিশোর গ্রেফতার ইয়াবাসহ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮
  • ৫০৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের চোরাকারবারীরা এবার ইয়াবা বহনে জন্য টেকনাফে শরণার্থী ক্যাম্পের রোহিঙ্গা কিশোর-কিশোরী ও শিশুদের ব্যবহার করছে। এ ধরনের একটি চালান বহন করতে গিয়েই বিজিবি সদস্যদের হাতে ইয়াবাসহ রোহিঙ্গা দুই কিশোর আটক হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-উখিয়ার থাইংখালী ক্যাম্পে অবস্থানকারী সি-ব্লক-১০০ এর বাসিন্দা মো. ফয়জুল সালামের ছেলে মো. এনামুল হক (১৩) ও আব্দুল হামিদের ছেলে নুর মোস্তফা (১৩)।

বিজিবি জানায়,সকালে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি চেকপোস্টে দায়িত্বরত নায়েক এবি সিদ্দিকের নেতৃত্বে একটি বিশেষ টহল দল কক্সবাজারগামী একটি স্পেশাল সার্ভিস বাসে তল্লাশী চালায়। এসময় এনামুল হক ও নূর মোস্তফার লুঙ্গির ভেতরে লুকানো এবং কোমরে প্যাঁচানো অবস্থায় ইয়াবার পুটলা জব্দ করা হয়। জব্দকৃত পটুলার ভেতর থেকে ৯ হাজার ৯৩৭ পিস ইয়াবা পাওয়া যায়। দুই কিশোরের বিরুদ্ধে ইয়াবা রাখার অপরাধে মামলা দায়ের পর জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়।

টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আছাদ-উদ-জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451