বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর মিরপুরে বাসায় মা ও দুই মেয়ের লাশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮
  • ৪৫১ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্কঃ- 

রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে মা ও তার দুই মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার মিরপুরের দারুসসালাম টোলারবাগ এলাকায় মিরপুরে সরকারি বাঙলা কলেজের পাশে সরকারি একটি কোয়ার্টারের চারতলা বাসায় তিনজনের লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুই শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন মা।

নিহতরা হলেন- জেসমিন আক্তার (৩৫), তার মেয়ে আসিফা (০৯) এবং আবিলা (০৫)। জেসমিনের স্বামী হাসিবুল ইসলাম সংসদ সচিবালয়ের কর্মচারী।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহমেদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। কেউ তাদের তিনজনকেই হত্যা করে নাকি সন্তানদের হত্যার পর আত্মহত্যা করেন মা, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় মা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। কী কারণে এই ঘটনা ঘটে তাও তদন্তে বেরিয়ে আসবে।

দারুসসালাম থানার ওসি সেলিমুজ্জামান বলেন, ‘বাসার দরজা ভেঙে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার করা হয়। তিনজনের গলা কাটা ছিল, জেসমিনের পেটেও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451