শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুড়িগ্রামের ৯টি স্থানে আঞ্চলিক ভাষায় সচেতনতা মূলক পথ নাটক পরিবেশিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮
  • ৩৬০ বার পড়া হয়েছে

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি: 
কুড়িগ্রামের ৯টি স্থানে আঞ্চলিক ভাষায় জনসচেতনতা মূলক পথ
নাটক পরিবেশিত হয়েছে। পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য,
প্রজনন স্বাস্থ্য ও বাল্য বিয়ে বিষয়ে শ্যামল ভৌমিক এর নির্দেশনায়
‘ভুল যখন ভাঙ্গলো’ নামে এ পথ নাটকটি পরিবেশন করে প্রচ্ছদ
কুড়িগ্রাম এর শিল্পীরা।
লা- জওনেস এর সহযোগীতায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর আইইএম
কর্তৃক ২০১৭-১৮ অর্থ বছরের আইইসি অপারেশনাল প্লানের
আওতায় আর পি এ (জিওবি) খাতে তিনদিন ব্যাপী এ পথ নাটক
সোমবার শেষ হয়েছে। গত তিন দিনে জেলা সদরের পাঁচগাছী,
যাত্রাপুর ও চর কুড়িগ্রাম, নাগেশ্বরী উপজেলার নুন খাওয়া,
ডাকিনীর পাড়, ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ, উলিপুর উপজেলার
দূর্গাপুর, যমুনা, মন্ডলের হাট এলাকায় বিপুল পরিমান দর্শকের
উপস্থিতিতে নাটকটি মঞ্চস্থ হয়।
এ সময় পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ রহমত আলী, শেখ নূর
মোহাম্মদ, মোঃ মোসলেম উদ্দিন, মোঃ জাহাঙ্গীর আলম, মাসুদ
রানা খন্দকার, এম এ হাই ও প্রচ্ছদ কুড়িগ্রাম এর সভাপতি
জুলকারনাইন স্বপন, সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস, ইমতে
আহসান শিলু সহ নাট্যকর্মীরা উপস্থিত ছিলেন । এতে সংগীত ও
অভিনয়ে অংশ নেয় লিটন দাস, ফজলু মিয়া, শাহানা আক্তার,
মোখলেছুর রহমান মুকুল, ফরিদা আক্তার পরি, মোখলেছুর রহমান,
মিম, রানী সহ অন্যান্যরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451