বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লম্বা ছুটিতে ভারতে যাওয়ার ধুম, ভারতের পেট্রাপোলে ভোগান্তি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮
  • ৩০৮ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:
পবিত্র শবে-বরাত, বুদ্ধ পূর্ণিমা, মে দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে
৭ দিনের লম্বা ছুটিতে বেনাপোল চেকপোস্ট দিয়ে গত ২ দিনে ১১
হাজার পাসপোর্টযাত্রী ভারতে গেছেন। অন্যান্য সময় প্রতিদিন এ
চেকপোস্ট দিয়ে ২ থেকে আড়াই হাজার যাত্রী ভারতে গেলেও শুক্র ও শনিবার
গেছে দ্বিগুন যাত্রী। অতিরিক্ত পাসপোর্ট যাত্রী আসায় চেকপোস্ট
এলাকায় সৃষ্টি হয়েছে যাত্রীজট।
ভারতগামী যাত্রীরা বেনাপোল চেকপোস্ট থেকে ভালোভাবে পার হলেও ভারতে
গিয়ে পড়ছে বিড়ম্বনায়। যাত্রীরা অভিযোগ করে বলছেন, ভারতে প্রবেশ
গেটে ধীরগতির কারণে তারা হয়রানির শিকার হচ্ছেন। তাছাড়া এখানে
রয়েছে একটি দালাল চক্র। এ চক্রের সদস্যরা যাত্রীদের কাছ থেকে টাকা
নিয়ে আগে পার করে দেয়ার ব্যবস্থা করে দেয়ায় সাধারণ যাত্রীদের ঘণ্টার পর
ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
জানা গেছে, সরকারি ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী ২৭ ও ২৮ এপ্রিল শুক্র-
শনিবার সাপ্তাহিক ছুটি। ২৯ এপ্রিল রোববার বুদ্ধ পূর্ণিমার ছুটি।
১ মে মঙ্গলবার মে দিবস এবং পরদিন ২ মে বুধবার শবে-বরাতের ছুটি। ৪
ও ৫ মে শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি। মাঝখানে ৩০ এপ্রিল সোমবার
একদিন এবং ৩ মে বৃহস্পতিবার অফিস খোলা। এই দু’দিন সমন্বয়
করা গেলে সব মিলিয়ে টানা ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের।
আর এই এক সপ্তাহের টানা ছুটিতে ভারতে যাওয়ার ভিড়ে সীমাšত
সরগরম। আত্মীয়দের সঙ্গে দেখা করা, ভ্রমণ ও ডাক্তার দেখানো
কোনোভাবেই হাতছাড়া করতে নারাজ বাংলাদেশিরা। অনেকে যাচ্ছেন
কলকাতার বাইরেও।
বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানায়, প্রতিদিনই পাসপোর্টযাত্রীর চাপ
বাড়তে থাকায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে। তবে বাংলাদেশের বেনাপোল
ইমিগ্রেশন ১৬টি ডেস্কে দ্রত পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করলেও
ভারতের ইমিগ্রেশনের ধীর গতির কারণে দুভোর্গে পড়ছে যাত্রীরা।
ঢাকার পাসপোর্টযাত্রী প্রনব কুমার জানান, বাংলাদেশের ব্যাংকের ভ্রমণ
ট্যাক্স কেটে আমাদের ইমিগ্রেশনের কাজ করতে কোনো কষ্ট হয়নি,
কিন্তু ভারতের মধ্যে প্রবেশের অপেক্ষায় ৪ ঘণ্টা দাঁড়িয়ে থেকে
ইমিগ্রেশনের বাঁশের খাচায় আটকা পড়ে অসুস্থ হয়ে পড়েছি।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি তরিকুল ইসলাম জানান,
লম্বা ছুটি থাকায় অন্যান্য দিনের তুলনায় গত দুদিন এ চেকপোস্ট

দিয়ে ১১ হাজার পাসপোর্ট যাত্রী গেছে ভারতে। বেনাপোল ইমিগ্রেশন
চেকপোস্টে সমস্যা না হলেও ভারতীয় ইমিগ্রেশনে যাত্রীদের পড়তে হয়
দূর্ভোগে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451