রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডিইউজে নির্বাচনে গনি-শহিদ পরিষদ জয়ী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮
  • ২১৫ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্কঃ-

ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের (ডিইউজে)  নির্বাচনে গনি-শহিদ পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কাদের গনি চৌধুরী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সদস্যরা।

সভাপতি পদে কাদের গনি চৌধুরী পেয়েছেন ৪৯৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম প্রধান পেয়েছেন ৪৮৭ ভোট। অপরদিকে বাকের-খুরশিদ পরিষদের সভাপতি প্রার্থী বাকের হোসেন পেয়েছেন ১৭৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত শহিদুল ইসলাম পেয়েছেন ৬০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খুরশিদ আলম পেয়েছেন ৩৭৬ ভোট এবং একই পদে অন্য প্রার্থী মো. মাসুদ পেয়েছেন ৫৪ ভোট।

নির্বাচনে দুইটি প্যানেল ও দুইজন স্বতন্ত্র প্রার্থীসহ ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে গনি শহিদ পরিষদের ১৭ জন প্রার্থী জয়লাভ করেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি পদে আনোয়ারুল কবীর বুলু, বাছির জামাল, শাহীন হাসনাত, যুগ্ম সম্পাদক পদে এরফানুল হক নাহিদ, সাংগঠনিক সম্পাদক পদে মো. দিদারুল আলম, প্রচার সম্পাদক পদে দেওয়ান মাসুদা সুলতানা, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে আবুল কালাম।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন, খন্দকার হাসনাত করিম পিন্টু, সৈয়দ আলী আসফার, শহীদুল ইসলাম, রফিক মুহাম্মদ, কাজী তাজিম উদ্দিন, ডিএম আমিরুল ইসলাম অমর, এইচ এম আল আমীন এবং রফিক লিটন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451