রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সন্ধ্যা নামতেই ঝড়ের আঘাত, দুর্ভোগে রাজধানীবাসী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮
  • ১৮২ বার পড়া হয়েছে

এম,এ , আজম , ঢাকা ঃ

দিনভর তীব্র রোদ আর গরমে হাঁসফাঁস করছিলেন রাজধানীবাসী। সন্ধ্যা নামতেই শুরু হয় ঝড়-বৃষ্টি। ঝড়ের তাণ্ডবে রাজধানীর বিভিন্ন স্থানের গাছপালা ভেঙে পড়ে। বিদ্যুতের তার ছিঁড়ে দুর্ভোগে পড়েন রাজধানীবাসী। নগরীর বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয়। দিন শেষে ঘরে ফেরার পথে বেকায়দায় পড়তে হয় কর্মজীবীদের। সন্ধ্যার ঝড়-বৃষ্টি ঘণ্টা খানেক ধরে চলার পর আবার শুরু হয় রাত ১০টার পর।

আকস্মিক ঝড়ের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্থ হয়ে পড়ে। অনেক এলাকায় ঝড় শেষ হওয়ার ঘন্টা খানেকের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও কিছু এলাকায় মধ্যরাত পর্যন্ত অন্ধকারে ছিল। রাজধানীর বিভিন্ন এলাকায় গাছ ভেঙে সড়কে পড়ে যান চলাচল বিঘ্নিত হয়।

আবহাওয়া অফিস জানায়, ঢাকা ছাড়াও আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা,বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা, যশোর, কুষ্টিয়া এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে একই বেগে বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। অন্য এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, আগামীকালও যদি এই ধরনের বজ্রমেঘমালা সৃষ্টি হয় তাহলে কালও এই ধরনের ঝড়-বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

বৃষ্টির কারণে গণপরিবহন সংকটে পড়তে হয়েছে যাত্রীদের। সাধারণ মানুষকে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে রিক্সা কিংবা সিএনজিতে ফিরতে হচ্ছে বাসায়। গন্তব্যে পৌঁছাতে বৃষ্টির বাগড়া বেশ ঝামেলাতেই ফেলেছে সবাইকে।

ঢাকার বাইরেও দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির খোঁজ পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451