শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারত – বাংলাদেশ – নেপালঃ ৩ দেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নেপালে পৌঁছাল বাস 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮
  • ২৮৩ বার পড়া হয়েছে

মহিউদ্দীন আহমেদ, কলকাতা।
ভারত বাংলাদেশ ও নেপালের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে চালু হতে চলেছে বাস পরিষেবা। বাংলাদেশের ঢাকা থেকে ৫২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে মঙ্গলবার বিকেলে  ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ি সীমান্তে এসে পৌছায় দুটি  বাস। সোমবার বাসটি ঢাকা থেকে বাংলাদেশের ৩৫, ভারতের ১১ ও নেপালের ৬ যাত্রী নিযে রওনা হয় ফুলবাড়ির উদ্দ্যেশে। এছাড়াও  বাংলাদেশের রাজস্ব বোর্ড , যোগাযোগ, বিদেশ,স্বরাষ্ট্র প্রতিনিধিরাও এই বাসে এসেছেন।

মঙ্গলবার ফুলবাড়িতি এসে পৌছালে সেখানে এসএসবি-এর পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। এরপর বাস দুটি মঙ্গলবার শিলিগুড়ির উওরকন্যাতে থাকে। এবং বুধবার সকালে নেপালের কাঠমাণ্ডুর উদ্দেশ্য পানিট্যাঙ্কি এসে পৌছায়।  সেখানও এসএসবি পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। এদিন সংবর্ধনা দিতে উপস্থিত ছিলেন এসএসবি ৪১ নং বেটেলিয়ানের আইজি এস বন্দ্যোপাধ্যায়, ডিআইজি অসিত কুমার দাস, মেডিক্যাল কমান্ডেন্ট রিঙ্কু দে ও  ৪১ নং এসএসবি কমান্ডেন্ট হরিরাম ভারত। এরপর পানিট্যাঙ্কি থেকে রাওনা দেন নেপালে। এরপর বাস দুটি নেপালে প্রবেশ করতেই বাসের যাত্রীদের  ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা দিতে উপস্থিত ছিলেন মেচী করপোরেশন চেয়ারম্যান বিমল আচারি,  নেপাল পুলিশের ডিএসপি টঙ্কো প্রসাদ,নেপাল চেম্বার অফ কমার্শিয়ালের সদস্য কেশব পান্ডে সহ নেপালের বিশিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য বছর দুযেক আগে  ভারত-বাংলাদেশ  যাতায়াতের লক্ষ্যে খুলে দেওয়া  হয়েছিল ইমিগ্রেশন চেকপোষ্ট। এরপর ফের একবার বন্ধুতের হাত বাড়িয়ে দিল তিন দেশ।

এই বাস যাত্রা অবশ্য পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে। এই উদ্যোগে তিন দেশের বুদ্ধিজীবীরা খুশি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451