বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেনাবাহিনীর তিনটি আর্টিলারি ইউনিটের পতাকা উত্তোলন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮
  • ১৯৭ বার পড়া হয়েছে

ফরহাদ হোসেন, আশুলিয়া:
সেনাবাহিনীর আধুনিকীকরণের ধারাবাহিকতায় ৩টি আর্টিলারি ইউনিটের
পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাভার ৯ পদাতিক ডিভিশনের অধীনস্থ
৪৫ এম এল আর এস রেজিমেন্ট আর্টিলারি ও ৪৬ ডিভিশন লোকেটিং ব্যাটারি
আর্টিলারি এবং ৬ স্বতন্ত্র এডি আর্টিলারি ব্রিগেড এর অধীনস্থ ৪৩ শোরাড
মিসাইল রেজিমেন্ট আর্টিলারির পতাকা উত্তোলন করা হয়। এর মাধ্যমে
সেনাবাহিনীর উন্নয়ন রুপকল্প ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নের আরেকটি
মাইলফলক সংযোজিত হলো।
বুধবার সকালে সাভার ক্যান্টনমেন্ট এর কোর অব মিলিটারি (সিএমপি) সেন্টার
এন্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে এই আর্টিলারি পতাকা
উত্তোলন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
এসময় সেনা প্রধানকে অভ্যর্থনা জানান সাভার এরিয়া কমান্ডার ও জিওসি ৯
পদাতিক ডিভিশন মেজর জেনারেল মো. আকবর হোসেন। পরে প্যারেড কমান্ডার মেজর
টিএম অঅবিদ শাহরিয়ারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল
কুচকাওয়াজ প্রদর্শন করেন। শেষে সেনাপ্রধান ৩ টি আর্টিলারি বিভিন্ন
সরঞ্জাম পরিদর্শণ করেন।
অনুষ্ঠানে এসময় সেনাবাহিনী প্রধান বলেন, সকল সেনাসদস্যদের প্রশিক্ষণের
মাধ্যমে সুশৃংখল দক্ষ ও যোগ্য সেনাসদস্য হিসেবে গড়ে উঠার লক্ষ্যে সদ্য প্রস্তুত
থাকার নির্দেশ দেন। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে অত্যধুনিক আকাশ
প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যে সেনাবাহিনীতে সংযোজিত হলো ৩টি আর্টিলারি।
সেই সাথে পেশাদারিত্বের মান অর্জন করে যেকোন হুমকি মোকাবেলায় প্রস্তুত
থাকার নির্দেশ দেন।
অনুষ্ঠানে এসময় সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমান, সাভার সেনাবাহিনীর
৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেনসহ সেনাবাহিনীর
উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451