বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জামিন পেলেন অভিনেতা কাজী আসিফ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮
  • ৫৪৮ বার পড়া হয়েছে

জামিন পেলেন মডেল কাজী আসিফ। স্ত্রী অর্নি রহমানের দায়ের করা নারী ও শিশু নির্যাতনের মামলায় দুই দিন কারাগারে থাকার পর বুধবার সকালে জামিন পান ন্তিনি। বাদীপক্ষের আইনজীবী সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৬ মে পর্যন্ত আসিফের জামিন মঞ্জুর করেছেন আদালত। আসিফ এখন থেকে তার স্ত্রী অর্নি রহমানের ওপর আর নির্যাতন করবেন না এবং সন্তানের ভরণপোষণ করবেন; এই শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে।

যদি আসিফ আগের মতো স্ত্রী ও সন্তানের সঙ্গে অন্যায় করেন, তবে আবারো তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শফিউল আজমের আদালত এ আদেশ দেন।’

আজ বুধবার সন্ধ্যার আগে আসিফ কারাগার থেকে বের হতে পারবেন। এর আগে গত রবিবার রাতে মডেল আসিফকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছিল হাজারীবাগ থানা পুলিশ।

পরদিন সোমবার সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শফিউল আজমের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৬ মার্চ আসিফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেন তার স্ত্রী অর্নি রহমান। আসিফ-অর্নির দাম্পত্য জীবনে আট মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে। নাম আজওয়াহ রহমান খান। অর্নির অভিযোগ ছিল, আসিফ কোনোভাবে সন্তানকে দেখাশোনা করেন না।

২০১৫ সালের ৭ আগস্ট কাজী আসিফ ও অর্নি রহমানের বিয়ে হয় পারিবারিকভাবে। তখন জানা গিয়েছিল, হঠাৎ তাদের বিয়ে হয়। অর্নি পেশায় কানাডার নিবন্ধিত নার্স।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451